২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামিট পাওয়ারের মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের মুনাফা গত বছরের প্রথম ছয়মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে প্রায় ৩০ শতাংশ বেড়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 01:20 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট জানানো হয়, এই বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি- জুন) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী সামিট পাওয়ার কর পরবর্তী মুনাফা (কনসলিডেটেড) করেছে ১৫৬ কোটি ৩৪ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় করেছে দুই টাকা ০২ পয়সা।

আগের বছরে একই সময়ে প্রতিষ্ঠানটির কর পরবর্তী মুনাফা ছিল ১২০ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় ছিল এক টাকা ৬৭ পয়সা।

অপরদিকে বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী সামিট পাওয়ারের কর পরবর্তী মুনাফা ৮৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় এক টাকা ১২ পয়সা।

আগের বছর একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা ও শেয়ারপ্রতি আয় ছিল যথাক্রমে ৬৯ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা এবং ৯৭ পয়সা।