২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা পেল প্রাণ ডেইরি

জেলা পর্যায়ে উৎপাদন খাতে ২০১৩-১৪ অর্থবছরে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) দাতার পুরস্কার পেয়েছে প্রাণ ডেইরি লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 07:53 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিউর রসুলের  হাতে সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা পদক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা  মসিউর রহমান, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ও এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমেদ উপস্থিত ছিলেন।

প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রতিবছর উৎপাদন, সেবা ও ব্যবসা ক্যাটাগরিতে জাতীয় ও জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন করদাতাকে পুরস্কৃত করে এনবিআর।