২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লভ্যাংশের বোনাস দিয়েছে গোল্ডেন সন

প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সনের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 04:11 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

রোববার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

রোববার এই কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে গোল্ডেন সন শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৭ জুন অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির রেকর্ড ডেট ছিল ১৪ মে।