পৌনে ৪ লাখ শেয়ার কিনছেন ইসলামী ব্যাংকের এক উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের এক উদ্যোক্তা পরিচালক ব্যাংকটির ৩ লাখ ৮০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার নামে ইসলামী ব্যাংকের এই উদ্যোক্তা পরিচালক ব্যাংকের ৩ লাখ ৮০ হাজার শেয়ার কিনবেন।
বাজারদরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ সব শেয়ার কিনবেন তিনি।
রোববার দিনের শুরুতে ইসলামী ব্যাংকের শেয়ারের দর ছিল ১৬.৮০ টাকা।
১৯৮৫ সালে ব্যাংকটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
