২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাফার্জ সুরমা ও হোলসিম সিমেন্ট একীভূত

সিমেন্ট উৎপাদন ও বিপণনকারী কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট ও হোলসিম সিমেন্ট একীভূত হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 04:07 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

১০ জুলাই এ কোম্পানি দুটি গ্রুপ পর্যায়ে একীভূত হয়েছে বলে রোববার ডিএসই ওয়েবসাইটে ঘোষণা দেওয়া হয়েছে।

একীভূত হওয়ার পর নাম হয়েছে লাফার্জ হোলসিম লিমিটেড।

গ্রুপ পর্যায়ে একীভূত হলেও বাংলাদেশে লাফার্জ সুরমা সিমেন্ট ও হোলসিম সিমেন্ট পৃথক কোম্পানি হিসাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে।

পরবর্তী কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোম্পানি দুটি পরস্পর পরস্পরের প্রতিযোগী হিসেবে তাদের ব্যবসা পরিচালনা করবে বলে জানানো হয়েছে।