২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে বেড়েছে সূচক-লেনদেন

বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 11:17 PM

Updated : 22 Aug 2022, 12:44 PM

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৪ পয়েন্টের বেশি। লেনদেন হয়েছে প্রায় পাঁচশ কোটি টাকা।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বুধবার ডিএসইতে ৪৯৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ৯ কোটি ৯ লাখ টাকা বেশি লেনদেন। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪৮৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টির; কমেছে ১১৮টি। আর অপরিবর্তিত ছিল ৩৭টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার  ৫৭৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৮৪ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হচ্ছে- গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, এসিআই, ইফাদ অটোস, ইউনাইটেড এয়ারওয়েজ, এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, স্কয়ার ফার্মা এবং লাফার্জ সুরমা সিমেন্ট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১১৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৮৫টি এবং অপরিবর্তিত ছিল ৪২টির।