‘সাশ্রয়ী’ ইন্টারনেট প্যাক চালু করল বাংলালিংক
গ্রাহকদের জন্য নতুন এবং সাশ্রয়ী ইন্টারনেট প্যাক চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক।
বুধবার বাংলালিংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, “ছাত্রদের জন্য এই ইন্টারনেট প্যাক সুবিধাজনক হবে। এ ইন্টারনেট প্যাক গুলো ১ টাকা থেকে ২০ টাকার মধ্যে পাওয়া যাবে।”
অ্যাক্টিভেশন কোড মনে রেখে সে অনুসারে ডায়াল করে অ্যাক্টিভেট করার ঝামেলা এই প্যাকে থাকছে না বলেও জানায় অপারেটরটি।
কেবলমাত্র একটি ডায়াল কোডের মাধ্যমে ইনপুট হিসাবে মূল্য লিখে ইন্টারনেট প্যাক ক্রয় করতে পারবেন গ্রাহকরা বলে জানায় বাংলালিংক।
বাংলালিংক পকেট ইন্টারনেট প্যাক ক্রয় করতে গ্রাহককে *৫০০০*৬০০# ডায়াল করতে হবে। এরপর প্রয়োজনীয় মূল্যের ইনপুট নিশ্চিত করার পরই ইন্টারনেট প্যাক অ্যাকটিভেট হবে। শিগগিরই বাংলালিংক ওয়েবসাইট থেকেও গ্রাহকবৃন্দ এ ইন্টারনেট প্যাক কিনতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
