২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএসইর নতুন লোগো

প্রতিষ্ঠার ২০বছর পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লোগো বদল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 08:10 PM

Updated : 22 Aug 2022, 12:44 PM

বুধবার সিএসইর ঢাকা কার্যালয়ে নতুন লোগো উন্মোচন করেন সিএসইর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।

অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান ছাড়াও সিএসইর পরিচালক এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) জ্যেষ্ঠ সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল মারুফ মতিন উপস্থিত ছিলেন।  

নতুন লোগোর বৈশিষ্ট্য সম্পর্কে ওয়ালিউল মারুফ মতিন বলেন, নতুন লোগোতে কয়েকটি রংয়ের একটি রৈখিক তরঙ্গ বা গ্রাফিকাল ওয়েভ ব্যবহার করা হয়েছে, যা একটি সোনালী ও সফল ভবিষ্যতের প্রতীক।

“নতুন এ লোগোর মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও বিনিয়োগকারীদের জীবনের উত্থান-পতন, সাফল্যের একটি বাস্তবচিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।”

লোগোতে টারকোয়েজ বা ফিরোজা রংয়ের ব্যবহার নিয়ে বলা হয়, আবেগ ও বাস্তবতার মধ্যে ভারসাম্য ও সমন্বয় বোঝাতে এ রংয়ের ব্যবহার করা হয়েছে।

পাশাপাশি এর মাধ্যমে সিএসইর জ্ঞান, সৃজনশীলতা, ধৈর্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহারকেও প্রকাশ করা হয়েছে।

সিএসইর সভাপতি আবদুল মজিদ বলেন, এর আগের লোগোটি চালু করা হয়েছিল

১৯৯৫ সালে এক্সচেঞ্জটির প্রতিষ্ঠাকালীন সময়ে। এর ২০ বছর পর এসে নতুন উদ্দীপনা তৈরি ও কাজের গতি বাড়াতে লোগোতে পরিবর্তন আনা হয়েছে।