‘ঈদ বিপণন লক্ষ্যমাত্রা’ পূরণের দাবি মার্সেলের
ঈদ সামনে রেখে ইলেক্ট্রনিক্স কোম্পানি মার্সেলের নির্ধারণ করা বিপণন লক্ষ্যমাত্রা রোজার মাঝামাঝিতেই পূরণ হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
মার্সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঈদের এখনও বেশ কয়েকদিন বাকি। এরইমধ্যে মার্সেলের পণ্য বিক্রির টার্গেট পূরণ হয়েছে।”
পণ্যের গুণগত মান, সাশ্রয়ী মূল্য, আইএসও স্ট্যান্ডার্ড, বিক্রয়োত্তর সেবা এবং স্থানীয় আবহাওয়া উপযোগী করে দেশে তৈরি বলে মার্সেলের প্রতি ক্রেতাদের আস্থা বেড়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
ক্রেতারা মার্সেলের পণ্য ব্যবহার করে মূল্যের চেয়েও বেশি উপযোগ পেয়েছেন বলে দাবি করেন মার্সেলের প্রধান বিপণন কর্মকর্তা (দক্ষিণ) মতিউর রহমান।
মার্সেলের প্রধান বিপণন কর্মকর্তা (উত্তর) মোশারফ হোসেন রাজীব বলেন, “সব শ্রেণির ক্রেতাদের আয় সক্ষমতা, চাহিদা এবং রুচির ভিন্নতা অনুযায়ী সাশ্রয়ী দামে মার্সেলের অত্যাধুনিক প্রযুক্তির পণ্য গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।”
ঈদ উপলক্ষে মার্সেল বাজারে নিয়ে এসেছে তিনটি নতুন মডেলের ফ্রিজ। এগুলোর ধারণক্ষমতা- ২৫৪ লিটার, ২৯৫ লিটার এবং ৩১৭ লিটার।
এছাড়াও রোজার মাসে মার্সেল বাজারে এনেছে নতুন মডেলের ২৪ ও ৩২ ইঞ্চির এলইডি টেলিভিশন। এসেছে দুটি নতুন মডেলের রাইস কুকারও।
