আরপিজিসিএল থেকে কনডেসেট কিনবে পেট্রোম্যাক্স
পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড এখন থেকে দেশের বাজার থেকেও কনডেসেট কিনবে।
এ লক্ষ্যে কোম্পানিটি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) সঙ্গে একটি চুক্তি করেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অয়েবসাইটে জানানো হয়েছে।
পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান।
চুক্তি অনুযায়ী, আশুগঞ্জ কনডেন্সডের প্রাপ্যতা অনুযায়ী পেট্রোম্যাক্সকে আগামী দুই বছর ১ লাখ ৫০ মেট্রিক টন কনডেসেট যোগান দেবে আরপিজিসিএল।
পেট্রোম্যাক্স রিফাইনারি এতো দিন দেশের বাইরে থেকে কনডেসেট (পেট্রোল, ডিজেল, অকটেন) আমদানি করত।
