২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক লাখ শেয়ার বিক্রি করবেন সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্সের এক উদ্যোক্তা পরিচালক নিজের এক লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 02:34 PM

Updated : 25 Apr 2022, 01:32 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়, উদ্যোক্তা পরিচালক ফজলুল বারীর কাছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মোট ২ লাখ ১  হাজার ৮৯৩টি শেয়ার রয়েছে।

এর মধ্যে থেকে এক লাখ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে বিক্রি করতে হবে তাকে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ১৭ টাকা ৬০ পয়সায় লেনদেন হচ্ছিল এই প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ার ।