২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রকল্প চালুর ঘোষণা মোজাফ্ফর স্পিনিং মিলের

নতুন প্রকল্প চালু করবে বস্ত্র খাতের কোম্পানি মোজাফ্ফর হোসেন স্পিনিং মিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 06:37 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

বুধবার ডিএসই ওয়েবসাইটে জানোনো হয়, মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৯ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে প্রিন্টিং প্রজেক্ট কেনার সিদ্ধান্ত হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে বছরে ২০ কোটি টাকার মতো বিক্রি বাড়বে বলে জানিয়েছে কোম্পানিটি, যা থেকে ৮ কোটি টাকা মুনাফা হওয়ার আশা করছে তারা। ২০১৪ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পিনিটি প্রথম নয় মাসে ১৬ কোটি টাকা মুনাফা করে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী সাধারণ বিনিয়োগকারীর কাছে কোম্পানির ৬০.৩৯ শতাংশ শেয়ার আর পরিচালকদের কাছে আছে ৩৯.৬১ শতাংশ শেয়ার রয়েছে।