পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে
সপ্তাহের চতুর্থ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫৭ পয়েন্ট হয়েছে।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ৮৪ পয়েন্ট কমে হয়েছে ১৩ হাজার ৭৪৪ পয়েন্ট।
ডিএসইতে এদিন ৩৭২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬১ কোটি ৭৩ লাখ টাকা কম।
এ বাজারে লেনদেনে থাকা ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।
টাকার পরিমাণে লেনদেনে শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, লাফার্জ সুরমা, স্কয়ার ফার্মা ও গ্রামীণ ফোন।
সিএসইতে এদিন প্রায় ২৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনে চেয়ে প্রায় ৫ কোটি ৯০ লাখ টাকা কম।
এ বাজারে লেনদেন থাকা ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৩৬টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত।
