অলিম্পিকের লেনদেন বৃহস্পতিবার থেকে
পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের লেনদেন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটির শেয়ার ‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন হবে।
প্রকৌশল খাতের এ কোম্পানিটির শেয়ার ট্রেডিং কোড হচ্ছে ‘ওএএল’ ও কোম্পানি কোড- ১৩২৩৯।
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শেষে ২০ মে শেয়ার বরাদ্দের জন্য লটারির ড্র অনুষ্ঠিত হয়।
এর আগে কোম্পানির আইপিও আবেদন শুরু হয় ১৯ এপ্রিল । সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই সুযোগ ছিল ২৩ এপ্রিল পর্যন্ত।
প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এই সুযোগ ছিল ২ মে পর্যন্ত।
কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করার অনুমোদন পায়।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি অলিম্পিক এক্সেসরিজের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা।
নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩৪ পয়সা ।
