লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ৫৪ কোটি ১ লাখ টাকা বেড়ে ৪৩৪ কোটি ৫৩ লাখ টাকা হয়েছে। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে প্রায় ৯ কোটি ৮ লাখ টাকা; হাতবদল হয়েছে প্রায় ৩৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার।
ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৪৮৯ পয়েন্ট হয়েছে। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের প্রধান সূচক সিএসপিআই ৯৯ পয়েন্ট কমে হয়েছে ১৩ হাজার ৮১৬ পয়েন্ট।
ঢাকার বাজারে লেনদেনে থাকা ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।
টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, গ্রামীণ ফোন ও ফ্যামিলি টেক্স।
আর সিএসইতে লেনদেন থাকা ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।
