স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের এক উদ্যোক্তা তার হাতে থাকা ১৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
উদ্যোক্তা হারুন-উর-রশিদ ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার বিক্রি করবেন।
তার হাতে থাকা স্ট্যান্ডার্ড ব্যাংকের ২ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৮৫০ শেয়ারের মধ্যে ১৭ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি।
সোমবার ডিএসইতে স্ট্যান্ডার্ড ব্যাংকের সর্বশেষ লেনদেন দর ছিল ৯ টাকা ৭০ পয়সা।
২০০৩ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
