পাট পণ্যের তালিকায় আসছে ‘পাটখড়ি’
পাট পণ্যের তালিকায় ‘পাটখড়ি’ সংযোজন করে পাট আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।,
তিনি বলেন, পাট আইন, ২০১৫ এর মূল আইন হচ্ছে ১৯৬২ সালের জুট অর্ডিনেন্স, যা পরবর্তীতে ১৯৬৩, ১৯৭৪ এবং ১৯৮৩ সালে সংশোধন করা হয়।
সর্বোচ্চ আদালদের রায় ও মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দুটি সামরিক শাসনামলের জারিকৃত প্রয়োজনীয় অধ্যাদেশ আইনে পরিবর্তন করতে এ আইন উপস্থাপন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
অধ্যাদেশ থেকে আইনে পরিবর্তন করতে তেমন কোন পরিবর্তন করা হয়নি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ আইনে নতুন সংযোজন হিসেবে ‘পাটখড়ি’র কথা বলা হয়েছে।
“পাটখড়ি থেকে বাণিজ্যিক উদ্দেশ্য উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয়ে তথ্য সংগ্রহ ও নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে।”
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে পাট আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “১৯৭২ সালে প্রেসিডেনশিয়াল অর্ডারের (পিও) মাধ্যমে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস ন্যাশানালাইজেশন অর্ডার নামে মূল আইন জারি হয়, সামরিক শাসনামলে এ আইনটি ১০ বার সংশোধন করা হয়।”
সর্বোচ্চ আদালদের রায় ও মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দুটি সামরিক শাসনামলের জারিকৃত প্রয়োজনীয় অধ্যাদেশ আইনে পরিবর্তন করতে এ আইন উপস্থাপন করে শিল্প মন্ত্রণালয়।
অধ্যাদেশ থেকে আইনে পরিবরর্তন করতে তেমন কোনো পরিবর্তন করা হয়নি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
