২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোর্ডসভা ডেকেছে স্টাইলক্রাফট

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টাইলক্রাফট আগামী ৩০ জুন বোর্ড সভা আহ্বান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 01:31 AM

Updated : 25 Apr 2022, 01:31 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার এ তথ্য জানানো হয়।

ওইদিন বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠেয় সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে সভায়।

আগের বছর স্টাইলক্রাফট নগদ ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

১৯৮৩ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।