মুনাফা কমেছে এশিয়া ইন্সুরেন্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্সুরেন্সের মুনাফা চলতি বছরের প্রথম তিন মাসে আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে দেখা যায়, ২০১৫ সালের জানুয়ারি-মার্চ সময়ে ১ কোটি ৯ লাখ টাকা মুনাফা করেছে এশিয়া ইন্সুরেন্স, যা গত বছর ছিল প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা।
প্রায় ৭৭ লাখ টাকা হিসেবে এই সময়ে প্রায় ৪১ শতাংশ মুনাফা কমেছে।
