পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে
টানা তিন দিন উর্ধ্বগতির পর সপ্তাহের শেষ দিনে বাংলাদেশের পুঁজিবাজারে লেনদেন নিম্নমুখী ধারায় শেষ হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫২০ পয়েন্টে নামে।
ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ৪০ কোটি ৪০ লাখ টাকা কমে ৪০৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত ৪৪টির।
টাকার পরিমাণে লেনদেনে শীর্ষে থাকা ৫ কোম্পানি হলো- ইউনাইটেড এয়ার, ইফাদ অটোস, বিএসআরএম, বেক্সিমকো, কেপিসিএল।
এদিকে চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসইতে) প্রধান সূচক সিএসপিআই ২৯ পয়েন্ট কমেছে।
সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ২৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৯৪ পয়েন্টে নেমেছে।
লেনদেন আগের দিনে চেয়ে ১২ কোটি ১৬ লাখ টাকা কমে ৩২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে।
এ বাজারে লেনদেন থাকা ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত ২৯টির।
