‘গ্লোবাল কমিউনিটি ডে’ তে সিটির স্বেচ্ছাশ্রম
দশমবারের মতো ‘গ্লোবাল কমিউনিটি ডে’ পালন করেছে আর্থিক প্রতিষ্ঠান সিটি।
দিবসটি উপলক্ষে শনিবার বিশ্বের ৯৩টি দেশ ও অঞ্চলের ৫০০টি শহরে প্রতিষ্ঠানটির ৮০ হাজার স্বেচ্ছাসেবী স্থানীয় কমিউনিটিতে সেবা দিয়েছে।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর বাংলাদেশে স্থানীয় এনজিও ‘হীড বাংলাদেশ’র সঙ্গে যৌথভাবে কমিউনিটি ডে উৎযাপন করেছে সিটি। টঙ্গীতে বিসিক শিল্প এলাকায় অবস্থিত হীড হস্তশিল্পের কারখানায় ১৬৭ জন সিটিকর্মী দিনব্যাপী স্বেচ্ছাশ্রম দেয়। পাশাপাশি তাদের উৎপাদিত মাটির পণ্য কেনে তারা।
হীড হস্তশিল্প ‘হীড বাংলাদেশ’র একটি প্রকল্প, যা ১৯৭৮ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। প্রকল্পটি সমাজের সুবিধাবঞ্চিত নারী ও পুরুষদের তৈরি বিভিন্ন হস্তকর্ম বাজারজাত করে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করে।
সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল করবেট বলেন, একটি কোম্পানি হিসেবে সময় ও শ্রম দিয়ে সেবাগ্রহণকারী জনগোষ্ঠীর প্রতি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করেছেন তারা।
