২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএসই ও বাংলাদেশ ব্যাংকের যৌথ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও বাংলাদেশ ব্যাংকের আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘সিএসই ট্রেক হোল্ডারদের বার্ষিক সিএএমএলসিও সভা’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 10:21 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

চট্টগ্রাম বোট ক্লাব কনফারেন্স হলে বুধবার এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।

অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. আমজাদ হোসাইন, সিএসইর চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ, ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিন এবং বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর মিজানুর রহমান জোয়াদ্দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের ডেপুটি হেড এম মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে সিএসইর পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন সিএসইর চিফ রেগুলেটরি অফিসার আহমাদ দাউদ এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিএফআইইউর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম।