২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিসি ব্যাংকের ১১ লাখ শেয়ার বিক্রি হচ্ছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের এক উদ্যোক্তা তার হাতে থাকা ১১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 08:51 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

উদ্যোক্তা মোহাম্মদ আনোয়ার পাশা ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার বিক্রি করবেন। এনসিসি ব্যাংকের ৪৬ লাখ ৭ হাজার ৪৮৮ শেয়ারের মধ্যে ১১ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি।

বাজারদরে স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি হবে।

বুধবার ডিএসইতে এনসিসি ব্যাংকের সর্বশেষ লেনদেন দর ছিল ৯.৯০ টাকা।

২০০০ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

এদিকে আদালতের রায়ে জনতা ইন্স্যুরেন্সের এক উদ্যোক্তার শেয়ার নিতে যাচ্ছেন কোম্পানির আরেক উদ্যোক্তা।

ডিএসই ওয়েবসাইটে বলা হয়েছে, উচ্চ আদালতের রায়ে উদ্যোক্তা ইফতেখার আল জামিল এ শেয়ার নেবেন। তাকে ১১ লাখ ৬২ হাজার ১৫৮টি শেয়ার হস্তান্তর করবেন হাসিনা বেগম।

৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বাজার দরে এসব শেয়ার হস্তান্তর হবে।

বুধবার জনতা ইন্স্যুরেন্সের সর্বশেষ বাজার দর ছিল ১২.৯০ টাকা।