২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক-লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই, সেই সঙ্গে বেড়েছে লেনদেনও।এ নিয়ে টানা তিন দিন সূচক বাড়ল দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 04:55 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২১ পয়েন্ট। চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসইতে) প্রধান সূচকে (সিএসপিআই) ৭৪ পয়েন্ট যোগ হয়েছে।

ডিএসইতে ৪৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৩৬ কোটি ৫৭ লাখ টাকা বেশি।

সিএসইতে লেনদেন ৯ কোটি টাকা বেড়ে দাঁড়ায় ৪৪ কোটি টাকায়।

ডিএসইতে ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২০০টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত ৩১টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২৭ পয়েন্টে হয়েছে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ৫ কোম্পানি  তসরিফা ইন্ডাস্ট্রিজ, জিপি, ইউনাইটেড এয়ার, কেপিসিএল, ফ্যামিলি টেক্স।

সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ৭৪ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৯২৯ পয়েন্ট।

এ বাজারে লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত ২৬টির।

সপ্তাহের প্রথম দিন সূচক কমে দুই পুঁজিবাজারেই, আগের সপ্তাহে বাজেটে ঘোষণার পর পাঁচ দিনের মধ্যে তিন দিনে সূচক কমে পুঁজিবাজারে।