বাংলাদেশে এলো নতুন ব্র্যান্ড ‘মন্টে কার্লো’
বাংলাদেশে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক ব্র্যান্ড ‘মন্টে কার্লো’।
শুক্রবার রাজধানীর বনানী ১১ নাম্বার রোডে মন্টে কার্লোর এই শোরুম উদ্বোধন করেন চিত্রনায়ক ফেরদৌস এবং অভিনেত্রী জয়া আহসান।
অনুষ্ঠানে মন্টে কার্লোর ব্যাবস্থাপনা পরিচালক কামরুজ্জামান দিপু বলেন, “মন্টে কার্লো একটি বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড। এই পোশাক কিনতে যারা ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংককসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল অঙ্কের টাকা খরচ করতে যান তাদের এবং দেশের সব মানুষের চাহিদার কথা বিবেচনা করে আমরা মন্টে কার্লোকে বাংলাদেশে নিয়ে এসেছি।”
মন্টে কার্লোর নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এসব পোশাকের মূল্য সব শ্রেণির ক্রেতাদের কথা বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
