শাহজালাল ব্যাংকের শীর্ষ নেতৃত্ব পুনর্নির্বাচিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী নেতা এ কে আজাদ। ব্যাংকটির অন্য দুই ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মো. আব্দুল বারেককেও পুনরায় নির্বাচিত করেছে পরিচালনা পর্ষদ।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ হা-মীম গ্রুপের অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর সভাপতি। বেসরকারি টেলিভিশন স্টেশন চ্যানেল ২৪ এবং দৈনিক সমকালেরও ব্যবস্থাপনা পরিচালক তিনি।
পুনর্নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ দুই দশক ধরে কাগজ, বস্ত্র ও হিমাগার শিল্প-বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি এনটিভি এর একজন পরিচালকও।
পুনর্নির্বাচিত অপর ভাইস চেয়ারম্যান মো. আব্দুল বারেক পেশায় ব্যবসায়ী। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ এর একজন উদ্যোক্তা পরিচালক।
