২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চালু হল ‘বর্ডার হাট’

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্যে বর্ডার হাট চালু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 06:34 PM

Updated : 12 Oct 2022, 03:49 PM

এখন থেকে প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দুদেশের বাসিন্দারা হাটে পণ্য কেনা-বেচা করতে পারবেন।

বৃহস্পতিবার দুপুরে ত্রিপুরার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এম নাগারাজুর সভাপতিত্বে এক সভায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বর্ডার হাট চালুর অনুষ্ঠানে করা করা হয়।

এসময় ত্রিপুরার সিপাহীজলা জেলার ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার চক্রবর্তী, জেলার সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্রী ডি কে চাকমা, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমা বেগম উপস্থিত ছিলেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৪ সালের ২১ মে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তাঁরাপুর সীমান্তে ২০৩৯ নং পিলারসংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্তে দুদেশের যৌথ মালিকানায় সীমান্ত হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

বাংলাদেশের ৬৯ দশমিক ৬৬ শতাংশ ও ভারতের ৬৯ দশমিক ৬৬ শতাংশ ভূমিতে ভারত সরকারের দুই কোটি ৪৪ লাখ রুপি ব্যয়ে ৫০টি দোকানের নির্মাণ করা হয়। এর মধ্যে বাংলাদেশের ২৫টি এবং ভারতের ২৫টি দোকান রয়েছে।

হাটের আশ-পাশের পাঁচ কিলোমিটার পর্যন্ত এলাকা জনসাধারণের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। প্রাথমিকভাবে হাটে নির্ধারিত ক্রেতারা পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন। পর্যায়ক্রমে এর সংখ্যা আরো বাড়তে পারে।

তবে হাটে যাওয়ার আগে ক্রেতা-বিক্রেতাকে অবশ্যই সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।

পাঁচ কিলোমিটার এলাকার বাইরের ক্রেতারা শুধু একদিনের অনুমতি পত্র নিয়ে পণ্য ক্রয় করতে পারবেন।

৬-৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় এই হাট উদ্বোধন করার হয়।