২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষ দিনে দরপতন পুঁজিবাজারে

আগের দিন সূচক বাড়লেও সপ্তাহের শেষ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই দরপতন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 04:59 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

বাজেটে প্রণোদনার ঘোষণার পর সপ্তাহের প্রথম দিনে এবং চতুর্থ দিন বাদে তিন দিনই সূচক কমল পুঁজিবাজারে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪২ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসইতে) প্রধান সূচক সিএসপিআই ১০৯ পয়েন্ট কমেছে।

ডিএসইতে ৪৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৭১ কোটি কম। তবে সিএসইতে লেনদেন ২০ লাখ টাকা বেড়েছে, এই বাজারে ৪৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার কেনা-বেচা হয়েছে।

এদিন ডিএসইতে ৩০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ৫১৫ পয়েন্টে হয়েছে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ইউনাইডেট এয়ারওয়েজ, জিপি, স্কয়ার ফর্মা, বেক্সিমকো লিমিটেড, কেপিসিএল ।

সিএসইর সার্বিক সূচক সিএসপিআই এদিন ১০৯ পয়েন্ট কমে হয়েছে ১৩ হাজার ৯০৫ পয়েন্ট।

এ বাজারে লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দর।