সূচক বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।
বাজেটে প্রণোদনার ঘোষণার পর সপ্তাহের প্রথম দিন সূচক বাড়লেও পরের দুদিন সূচক পতন ঘটে, যা নিয়ে বিনিয়োগকারীরা হতাশা প্রকাশ করেন।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৩ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসইতে) প্রধান সূচক সিএসপিআই ৮০ পয়েন্ট বেড়েছে।
বুধবার ডিএসইতে ৫২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৫৪ কোটি বেশি।
আর সিএসইতে ৪৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২১ কোটি টাকা কম।
এদিন ডিএসইতে ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৪৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৭ পয়েন্টে হয়েছে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ইউনাইডেট এয়ারওয়েজ, জিপি, বেক্সিমকো লিমিটেড, কেপিসিএল ও হাইডেলবার্গ সিমেন্ট।
সিএসইর সার্বিক সূচক সিএসপিআই এদিন ৮০ পয়েন্ট বেড়ে হয়েছে ১৪ হাজার ০১৪ পয়েন্ট।
এ বাজারে লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির দর।
