২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোর-গ্রামীণফোন চুক্তি

মোবাইল ফোন সেবা নিতে গ্রামীণফোনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 10:43 PM

Updated : 12 Oct 2022, 03:47 PM

মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষে বার্তা সম্পাদক গাজী নাসিরউদ্দিন আহমেদ এবং গ্রামীণফোনের পক্ষে হেড অফ ডিরেক্ট সেল সাজ্জাদ আলম চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়েছে, এখন থেকে গ্রামীণফোনের ‘বিজনেস সলিউশন প্যাকেজ’র অন্তর্ভুক্ত হল ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বিভিন্ন কোম্পানি গ্রামীণফোনের ‘বিজনেস সলিউশন প্যাকেজ’র আওতায় মোবাইল ফোন সেবা নিয়ে থাকে।