ঘরে পণ্য পৌঁছে দেবে বিক্রয় ডটকম
রাজধানীর ভেতরে ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ সেবা চালু করেছে অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডটকম।
বিক্রয় ডেলিভারস নামে এই সেবার আওতায় বিক্রয় ডটকমের প্রতিনিধিরা বিক্রেতার পণ্য ক্রেতার কাছে পৌঁছে দেবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
এতে বলা হয়, বিক্রেতার অনুরোধে বিক্রয় ডটকমের একজন প্রতিনিধি তার পণ্যটি সংগ্রহ করে ক্রেতার কাছে পৌঁছে দেবে এবং একইভাবে পণ্য বিক্রির টাকা বিক্রেতাকে পৌঁছে দেবে।
শুধুমাত্র ঢাকার ভেতরে দুই কেজির কম ওজনের পণ্য ডেলিভারির ক্ষেত্রে বিক্রয় ডটকম এ সেবা দেবে। এ জন্য বিশেষ প্রমোশনাল চার্জ মাত্র ৪৯ টাকা।
সেবাটি পেতে বিক্রেতাকে ০৯৬১৩-৭৮৬-৭৮৬ এই নম্বরে ফোন করে অথবা bit.ly/bikroydelivers ভিজিট করে ডেলিভারি রিকোয়েস্ট ফরম জমা দিতে হবে। বিক্রয় ডট কমের কাস্টমার সাপোর্ট টিম ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য একটি সুবিধাজনক সময় নির্ধারণে সাহায্য করবেন।
মার্কেটিং বিভাগের পরিচালক মিশা আলী বলেন, “রাজধানীর ভয়াবহ যানযটে যাতায়াত করতে সবাই সময় আর নিরাপত্তার বিষয়টি চিন্তা করে গ্রাহকদের চাহিদা এবং সুবিধার জন্য সেবাটি চালু করা হয়েছে।”
