আইপিও ছাড়তে অনুমোদন পেল সিমটেক্স
পুঁজিবাজার থেকে অর্থ তুলতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়ার অনুমোদন পেয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজারে ৩ কোটি শেয়ার ছেড়ে ৬০ কোটি টাকা সংগ্রহ করবে।
এজন্য ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন।
পুঁজিবাজার থেকে তোলা অর্থ মূলধনী বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধন অর্থায়ন ও আইপিওর কাজে ব্যয় করবে সিমটেক্স।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৯ টাকা ৬০ পয়সা ।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।
