২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের প্রথম সাসটেইনেবিলিটি প্রতিবেদন প্রকাশ

প্রতিষ্ঠানের দায়িত্বশীল ও টেকসই কর্মকাণ্ডের সঙ্গে মানানসই সামাজিক উদ্যোগের তথ্য নিয়ে প্রথমবারের মতো সাসটেইনাবিলিটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2015, 05:57 PM

Updated : 22 Aug 2022, 12:20 PM

সোমবার রাতে রাজধানীর একটি স্থানীয় হোটেলে এক অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করা হয় বলে প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অফ করপোরেট রেসপনসিবিলিটি দেবাশীষ রায় বলেন, “গ্রামীণফোন অভ্যন্তরীণভাবে সুস্থ কাজের সংস্কৃতি, নৈতিকতা এবং কর্মপরিবেশ নিশ্চিত করতে চায় এবং এমন কিছু দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ করতে চায়, যার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী টেলিযোগাযোগ ব্যবস্থার সুবিধা উপভোগ করার সুযোগ পায়।

 “একই সঙ্গে যেন আমাদের সেবাগুলোর নিরাপদ ব্যবহার নিশ্চিত হয় এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কম হয়।”

সাসটেইনেবিলিটি প্রতিবেদনে প্রাতিষ্ঠানিক পরিচলন, যোগাযোগ ও সমাজসেবা, দায়িত্বশীল ব্যবসায়িক কর্মকাণ্ড, জলবায়ু ও পরিবেশ এবং সরবরাহ ব্যবস্থাপনা সম্পর্কিত দীর্ঘমেয়াদী কর্মকাণ্ডের ওপর আলোকপাত করেছে।

এসব তথ্য বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং গ্রামীণফোনের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক কর্মকাণ্ডে ভূমিকা রাখছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অফ এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল।