২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বেড়েছে পুঁজিবাজারে

লেনদেন কিছুটা কমলেও সূচক বেড়েছে দুই পুঁজিবাজারেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2015, 04:39 PM

Updated : 22 Aug 2022, 12:20 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট। চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসইতে) প্রধান সূচক সিএসপিআই বেড়েছে ১৩৮ পয়েন্ট।

তবে দুই বাজারেই সোমবারের চেয়ে লেনদেন সামান্য কমেছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে ৮৩৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২০ কোটি কম। সোমবার এ বাজারে ৮৫৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে ১০৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিল, যা মঙ্গলবার কমে ৭৭ কোটি টাকায় নেমে আসে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত ছিল ৩৬টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২৭  পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট  বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক  ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৮ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- খুলনা পাওয়ার কোম্পানি-কেপিসিএল, এসিআই ফরমুলেশনস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, এমজেএল বিডি, এসিআই, বেক্সিমকো,  বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, সাইফ পাওয়ারটেক, বিএসআরএম লিমিটেড, আরএকে সিরামিকস।

সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৬৯ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৯২টি এবং অপরিবর্তিত ছিল ২৭টির দর।