২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে চালু হলো মার্সেলের শোরুম

সিলেটের জিন্দাবাজারে দেশি ব্র্যান্ড মার্সেলের ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরস শো রুম’ চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 12:59 AM

Updated : 25 Apr 2022, 01:22 PM

‘ইলেক্ট্রা পয়েন্ট’ নামের এই শো রুমে মার্সেলের তৈরি ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী পাওয়া যাবে।

মার্সেলের পিআর ও মার্কেটিং বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, “ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা দেশের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে ডিস্ট্রিবিউটরস শোরুম স্থাপন করছে, যাতে ক্রেতারা হাতের নাগালে তাদের পছন্দসই পণ্য পেতে পারেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর চিত্রনায়ক আমিন খান, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক খন্দকার সিপার আহমেদ ও মার্সেলের মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ ডেপুটি ডিরেক্টর মোশারফ হোসেন রাজিব।