রবি ও ব্র্যাক ব্যাংকের মধ্যে চুক্তি
মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে একটি করপোরেট চুক্তি সই করেছে ব্র্যাক ব্যাংক।
বিশেষ কল রেট, কল কনফারেন্স, ক্লোজ্ড ইউজার গ্রুপ ফ্যাসিলিটি এবং সাড়ে ৩ জি ইন্টারনেট সেবাসহ বিভিন্ন ভ্যালু অ্যডেড সার্ভিস উপভোগ করতে বুধবার এ চুক্তি সই হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহবুবুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইশতিয়াক মহিউদ্দিন, হেড অব কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি জারা জাবীন মাহবুব, হেড অব বিজনেস প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস নাজমুল হক জুয়েল এবং হেড অব জিএসএস জামশেদ হাসান উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেইন, ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম, জেনারেল ম্যানেজার কাজী মো. ওজাইর ও ম্যানেজার শায়েখ আহমেদ।
