২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে দুর্গতদের সহায়তায় প্রাণের কনসার্ট

ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের জনগণকে সহায়তা করতে প্রাণ আপ কনসার্ট আয়োজন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 09:32 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, আগামী ২১ মে কলাবাগান মাঠে এ কনসার্ট হবে।

টিকেট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ নেপালের দুর্গতদের সাহায্যে দেওয়া হবে।

কনসার্টে গান গাইবে এলআরবি, সোলস, ফিডব্যাক, আর্ক, ব্ল্যাক, শূন্য, পেন্টাগণ, পাওয়ার ভয়েসের সজল এবং রেশমী ও আরও কয়েকটি ব্যান্ড দল।     

২১ মে দুপুর আড়াইটায় দর্শকদের জন্যে গেট উন্মুক্ত করা হবে এবং ৩টায় কনসার্ট শুরু হবে। ১৪ মে থেকে ঢাকার সব স্বপ্ন আউটলেট থেকে দর্শকরা এ কনসার্টের টিকেট সংগ্রহ করতে পারবেন। টিকেটের মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।

দর্শকরা সরাসরি কনসার্টের দিনে কলাবাগান মাঠ থেকেও টিকেট সংগ্রহ করতে পারবেন।