ব্র্যাক ব্যাংকে দক্ষদের পুরস্কার
গত বছরে (২০১৪) ব্যবসায়িক অর্জন পর্যালোচনা ও কর্মক্ষেত্রে নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দেওয়া কর্মকর্তাদের পুরস্কৃত করেছে ব্র্যাক ব্যাংক।
সম্প্রতি এনিয়ে ব্যাংকটির টাউন হল মিটিং আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ছাড়াও চেয়ারম্যানস এক্সিলেন্স, অর্গানাইজেশনাল কমিটমেন্ট ও সার্ভিস কোয়ালিটি অ্যাওয়ার্ড বিজয়ীরা অনুষ্ঠানে ছিলেন।
