২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট সেবা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বাংলালিংক

তরুণদের মাঝে মোবাইল ইন্টারনেট আরও জনপ্রিয় করতে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের প্রচারণা চালাবে বাংলালিংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 10:00 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

বাংলালিংকের ‘দ্রুতগতির ইন্টারনেট’ সেবার মাধ্যমে নির্বাচিত দুইশ’ কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গেইমস খেলা, নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করাসহ আরও কিছু সুবিধা পাবেন।

সোমবার ঢাকায় বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগারস ডেনে এই কর্মসূচি উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আইসিটি মন্ত্রণালয় এই কর্মসূচির অনুমোদন দিয়েছে বলে বাংলালিংক কর্মকর্তারা জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ছাড়া আরও বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমাদ উপস্থিত ছিলেন।

জিয়াদ সাতারা বলেন, বাংলালিংকের এই আয়োজন দেশের শিক্ষিত যুব সমাজকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করবে এবং তথ্যপ্রযুক্তির অবারিত সম্ভাবনা উন্মোচন করবে।