২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ান ও রাঙ্গুনিয়া ইপিজেডের সমস্যা সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর

কোরিয়ান এবং রাঙ্গুনিয়া রপ্তানি প্রক্রিয়াকরণ  অঞ্চলের বিরাজমান সমস্যাগুলো সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 09:35 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল বোর্ড অফ গভর্নরসের বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দুটি বেসরকারি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের অগ্রগতি ও বিরাজমান সমস্যার ওপর বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ নিতে বোর্ডের সভাপতিকে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং গভর্নস বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।