২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবির ‘ডিজিটাল মামা’ নোবেল

টিভি পর্দায় শিগগিরই ডিজিটাল মামা হিসাবে আবির্ভূত হতে যাচ্ছেন জনপ্রিয় মডেল ও টিভি অভিনেতা নোবেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 08:31 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের একটি বিজ্ঞাপনচিত্রে এভাবেই উপস্থাপিত হয়েছেন তিনি।  বিজ্ঞাপন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর নির্দেশনায় নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি।

শুক্রবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিজ্ঞাপনচিত্রে নোবেল ডিজিটাল মামা হিসাবে উপস্থাপিত হয়েছেন, যিনি সবার সমস্যা সমাধান করেন। এতে আমাদের চিরচেনা মামা চরিত্রটি ডিজিটাল হয়ে উঠেছেন যিনি মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সমাধান দেন।”

বিজ্ঞাপনটির বিষয়ে নোবেল বলেন, “বিজ্ঞাপনটি তৈরি করতে বেশ পরিশ্রম করতে হয়েছে। সৃজনশীল নির্মাতা ফারুকীর সাথে কাজ করাটা সত্যিই এক অনন্য সুযোগ।

“বর্তমান ডিজিটাল সময়ের প্রেক্ষাপটে ডিজিটাল মামা একজন পরোপকারী চরিত্র। আমি আশাবাদী যে বিজ্ঞাপনটি দর্শকের ভাল লাগবে।”