২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেড মডিউলার পাওয়ার প্ল্যান্ট উৎপাদনে   

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নবনির্মিত ইউনাইটেড মডিউলার পাওয়ার প্ল্যান্টে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 07:01 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

শুক্রবার সকালে এই কেন্দ্রে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় বলে জানান ‘আশুগঞ্জ ইউনাইটেড পাওয়ার প্ল্যান্ট লিমিটেড’ এর প্রকল্প পরিচালক অজিত কুমার।

এখান থেকে জাতীয় গ্রিডে প্রায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে বলে জানান তিনি।

অজিত কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় এক হাজার ৪২৮ কোটি টাকা ব্যয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) গ্যাসভিত্তিক ১৯৫ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয় ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে।

এতে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র ১৪৫ কোটি টাকা অর্থায়ন করে। বাকি অর্থ দেয় বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার লি.।

অজিত কুমার বলেন, ২০১৫ সালের ১৯ মে বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার কথা ছিল।

বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে দুমাস পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল এখানে।