২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকীতে ইউনাইটেডের ছাড়

অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যম কর্মী ও সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ১০ শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছে বেসরকারি বিমান পরিবহন কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 10:21 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

বৃহস্পতিবার তাদের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যম কর্মী ও সশস্ত্র বাহিনীর সদস্য, তাদের পরিবারের সদস্যদের (স্ত্রী/স্বামী এবং ২১ বছরের নিচে ছেলে-মেয়ে) এ সুবিধা দেওয়া হবে।

“এই অফারের অধীনে টিকেট শুধু ইউনাইটেড এয়ারওয়েজের নিজস্ব সেলস কাউন্টার থেকেই সংগহ করা যাবে। টিকেট সংগ্রহ করার সময় নিজস্ব অফিসের পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পরিবারের সদস্যদের সনাক্তকরণ আনুষঙ্গিক সত্যায়িত কাগজপত্র সেলস কাউন্টারে জমা দিয়ে উক্ত অফারটি গ্রহণ করা যাবে।”

২০০৭ সালের ১০ জুলাই ৩৭ আসনের একটি ৮ ‍উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করে ইউনাইটেড এয়ারওয়েজ।