সিম্ফোনি মোবাইলের শততম আউটলেট উদ্বোধন
মোবাইল ফোন ব্র্যান্ড সিম্ফোনি শততম ব্র্যান্ড আউটলেট চালু করেছে।
রাজধানীর যমুনা ফিউচার পার্কে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ নতুন আউটলেট উদ্বোধন করেন বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন হেড অফ মার্কেটিং আশরাফুল হক এবং বিজনেস ডিরেক্টর (এডিসন ইলেক্ট্রনিক্স) জাফরুল আলম ও ন্যাশনাল সেলস ম্যানেজার এম এ হানিফ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রায় সব জেলাসহ দেশে সর্বমোট ১০০টি আউটলেটে সব মিলিয়ে ১৬৫ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োজিত রয়েছে।
