শ্রমিক কল্যাণে লভ্যাংশ দিল বিএটি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের টাকা দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি বাংলাদেশ (বিএটি)।
ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কোরপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শহিদ জুবায়ের বৃহস্পতিবার পাঁচ কোটি টাকার চেক সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক কাছে হস্তান্তর করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ডিজি যুগ্মসচিব ফয়জুর রহমান এবং কোম্পানির পক্ষে কোরপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শহিদ জুবায়ের, মানবসম্পদ বিভাগের প্রধান মেহেদী আরিফ মোজ্জামেল, জাহিদ শফিক, আক্তার আনোয়ার খান এ সময় উপস্থিত ছিলেন।
শ্রম আইন অনুযায়ী, প্রতিটি কোম্পানির মোট লভ্যাংশের শূন্য দশমিক ৫ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিতে হয়।
