২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিন সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 06:49 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৮১ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৪১৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৫৪ কোটি ৪৭ লাখ টাকা বেশি।

ডিএসইতে এদিন মোট ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ৯০টির।৩০টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।

দিনশেষে ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১২২ পয়েন্টে অবস্থান করছে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, এসিআই ফর্মুলেশন, এসিআই লিমিটেড, ইফাদ অটোস, বিএসসিসিএল, গ্রামীণ ফোন, সাইফ পাওয়ার, এমজেএল বিডি, ওয়েস্টার্ন মেরিন ও শাহাজীবাজার পাওয়ার।

সিএসইতে এদিন ৪৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা বেশি।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৮৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৯৪ পয়েন্ট হয়েছে।

লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির দাম।