সূচকপতনে সপ্তাহ শেষ
সপ্তাহের শেষ দিন সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫২ পয়েন্ট কমছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে ২১৭ পয়েন্ট।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৮২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৬৬ কোটি ১৩ লাখ টাকা বেশি।
ডিএসইতে এদিন মোট ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ২২৬টির। ৩১টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।
দিনশেষে ডিএসইএক্স ৫২ পয়েন্ট কমে ৪ হাজার ৪৭ পয়েন্টে অবস্থান করছে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, এসিআই ফরমুলেশন, এসিআই লিমিটেড, বিএসআরএম লিমিটেড ও মবিল যমুনা।
সিএসইতে এদিন ৪২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা বেশি।
এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ২১৭ পয়েন্ট কমে ১২ হাজার ৪২৭ পয়েন্ট হয়েছে।
লেনদেন হওয়া ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দাম।
