২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচকের সঙ্গে লেনদেনও কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিন সূচক ও লেনদেন কমেছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 07:20 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে ২৭ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৩১৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৭ কোটি ২৩ লাখ টাকা কম।

ডিএসইতে এদিন মোট ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৮৪টির। ৩৪টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।

দিনশেষে ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করছে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হলো-  ইউনাইটেড পাওয়ার, এসিআই ফরমুলেশন, এসিআই লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন ও বিএসআরএম লিমিটেড।

সিএসইতে এদিন ৩৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা কম।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট কমে হয়েছে ১২ হাজার ৬৪৪ পয়েন্ট।

লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত ছিল ২৬টির দাম।