২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটার রুবেলের সঙ্গে আড্ডার সুযোগ

নতুন ভ্যালু অ্যাডেড সার্ভিসের আওতায় গ্রাহকদের জন্য পেসার রুবেল হোসেনের সঙ্গে আড্ডার সুযোগ এনে দিচ্ছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 07:55 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

বুধবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন আগামী ১১ মে  পর্যন্ত চলবে।

‘মিট অ্যান্ড গ্রিট উইথ রুবেল’ একটি এমএসএস ভিত্তিক কুইজ ক্যাম্পেইন। কুইজে অংশ নিতে START RUBEL লিখে ২৮৭৭৭ নাম্বারে পাঠাতে হবে। এরপর নিবন্ধিত গ্রাহকরা একটি নিশ্চিতকরণ বার্তা, রুবেল সম্পর্কিত আপডেট ও তাকে নিয়ে একটি প্রশ্ন পাবেন।

‘এ’ অথবা ‘বি’ যে কোনো একটি উত্তর লিখে ২৮৭৭৭ নাম্বারে পাঠাতে হবে। প্রশ্নের উত্তর সঠিক হলে পর্যায়ক্রমে আরও একটি করে প্রশ্ন আসবে।

প্রতিটি কুইজ প্রশ্নের জন্য ২ টাকা ৩০ পয়সা খরচ হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ক্যাম্পেইনটিতে অংশ নেওয়ার জন্য ২ পয়েন্ট এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ পয়েন্ট করে পাবেন গ্রাহকরা।

প্রতিযোগীরা একদিনে ২০০ পয়েন্ট অর্জন করতে পারলে জাতীয় ক্রিকেট টিমের একটি নমুনা জার্সি উপহার পাবেন।

বিনামূল্যে নিজের পয়েন্ট জানার জন্য SCORE লিখে ২৮৭৭৭ নাম্বারে পাঠাতে হবে।

ক্যাম্পেইন চলাকালে যেসব প্রতিযোগী ২ হাজার ৫০০ বা তার বেশি পয়েন্ট অর্জন করতে পারবেন তারাই পেসার রুবেলের সঙ্গে আড্ডা দেওয়া, ছবি তোলা ও অটোগ্রাফ নেওয়া এবং তার সঙ্গে ডিনারের সুযোগ পাবেন।