দরপতনের ধারায়ই পুঁজিবাজারে
সপ্তাহের দ্বিতীয় দিনেও সূচক ও লেনদেন কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।
সোমবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট কমেছে। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১২৪ পয়েন্ট।
আগের তিন কার্যদিবস বুধবার, বৃহস্পতিবার ও রোববার দুই বাজারেই সূচকে ছিল নিম্নগতি।
সোমবার ডিএসইতে ৩০৫ কোটি ০৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৬ কোটি ৫৪ লাখ টাকা কম।
ডিএসইতে এদিন মোট ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ২১৮টির। ৩৬টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।
দিনশেষে ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯৭ পয়েন্টে অবস্থান করছে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনা. ডিস্ট্রি. কোং, লাফার্জ সুরমা সিমেন্ট, শাশা ডেনিমস, ইফাদ অটোস, এসিআই, এমজেএল বিডি, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, কেপিসিএল ও ফার্মা এইড।
সিএসইতে এদিন ২৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা কম।
এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট কমে হয়েছে ১৩ হাজার ৪৫৩ পয়েন্ট।
লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির দাম।
